ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের সভা অনুষ্ঠিত

নিউইয়র্ক প্রতিনিধি : ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ এপ্রিল মঙ্গলবার বিকেলে ২০১৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হৃদয়ে বাংলাদেশ ব্রঙ্কসের স্ট্রালিন বাংলাবাজারের এশিয়ান ড্রাইভিং স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান লিংকন। সাধারণ সম্পাদক সৈয়দ ফয়েজের সঞ্চালনায় সভায় আলোচ্য বিষয় ছিল ২৬ এপ্রিল রবিবার নতুন কমিটির অভিষেক ও গানে গানে বৈশাখী অনুষ্ঠান পালন করা।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুর রহিম বাদশা, উপদেষ্টা সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, পল্লব সরকার, শেখ শফিকুর রহমান, মাহমুদুল হাসান, গোলাম রব্বানী বেলাল, মেহেদী কাবুল, রুপচান মিয়া, মোশাররফ শিকদার, আল মামুন সরকার, ফাহমিনা পারভীন, শারমিন রহমান, মার্গারেট মল্লিক প্রমুখ।
সভায় সিদ্ধান্ত নেয়া হয় ঐদিন নতুন কার্যকরী কমিটি অভিষেকের মাধ্যমে কার্যভার গ্রহণ করবে।সবশেষে সভাপতি সাইদুর রহমান লিংকন উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।



মন্তব্য করুন