আল-খলীল কুরআন শিক্ষাবোর্ড এর কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ, পাশের হার ৮৯.৩০%

এহসান বিন মুজাহির : আল-খলীল কুরআন শিক্ষাবোর্ড বাংলাদেশ এর ১৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বরুণায় অবস্থিত বোর্ডের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সনদ, খামিস ও রাবে জামাতের ফলাফল প্রকাশ করা হয়।
শনিবার ২৫ এপ্রিল দুপুরে বোর্ডের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা রশিদ আহমদ হামিদীর সভাপতিত্বে অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ আব্দুল গফুর কবীর।
এসময় উপস্থিত ছিলেন বোর্ডের কেন্দ্রীয় সহ-সভাপতি মুফতি জহির উদ্দীন কাসিমি, মাওলানা সাইফুর রহমান, মাওলানা হিলাল আহমদ হেতিমগঞ্জি, সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান শরিফপুরি, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা সাব্বির আহমদ, অফিস সম্পাদক মাওলানা আব্দুস সামাদ আল আযাদ, মিডিয়া সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান হুজাইফা, সহ-মিডিয়া সম্পাদক মাওলানা আব্দুল কাদির প্রমুখ।
বোর্ড সুত্র জানায়, গত রমজানে সারা দেশব্যপী ৯৬টি পরীক্ষার মারকাযে সনদ, খামিস ও রাবে জামাতের ৪৪৭টি কেন্দ্রের মোট ৫,৯৩৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পাশের হার ৮৯.৩০%। এর মধ্যে সনদ জামাতে মোট পরীক্ষার্থী ১ হাজার ২৮০, খামিস জামাতে ২ হাজার ১২৪ এবং রাবে জামাতে ২ হাজার ৩১৬জন পরীক্ষার্থী।
সনদ জামাতে ২৭৭টি মুমতায, প্রথম বিভাগ ৪২২, দ্বিতীয় বিভাগ-৩৪৫, তৃতীয় বিভাগ-১৬৯, মোট কৃতকার্য ১২১৩জন। পাশের হার ৯৪.৭৬%। খামিস জামাতে মুমতায-৩৭৬, প্রথম বিভাগ ৬০৩, দ্বিতীয় বিভাগ ৫৬৪, তৃতীয় বিভাগ ২৭, মোট কৃতকার্য ১৮৭০, পাশের হার ৮৮.০৪%। রাবে জামাতে মুমতায ৪১৩, প্রথম বিভাগ ৬৩৫, দ্বিতীয় বিভাগ ৬৫৮, তৃতীয় বিভাগ ৩১৯, মোট কৃতকার্য ২০২৫, পা,ের হার ৮৭.৪৪%।



মন্তব্য করুন