মৌলভীবাজার শহরে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি, জনজীবন স্থবির

April 28, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার শহরে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে শহরের বেশ কিছু এলাকা তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

মঙ্গলবার ২৮ এপ্রিল দেখাযায়, শহরের বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চলে পানি জমে আছে। কোথাও হাঁটুসমান পানি জমে চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। বাজার, হাসপাতাল এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পানি জমে ব্যবসা-বাণিজ্য ও জরুরি সেবা ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, অল্প বৃষ্টিতেই শহরের প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা দিন দিন ভোগান্তি বাড়াচ্ছে। শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া কোদালি ছড়া দিয়ে পানি যাওয়ার নাব্যতা সংকটে পানি জমে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে। রাস্তায় প্রায় হাঁটু সমান পানি জমে থাকায় রিকশা ও সিএনজি চলাচলেও সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। এছাড়া নিচু এলাকার অনেক দোকানপাটে পানি ঢুকে পড়ায় ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা।

বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় এবং ড্রেনে পলিথিন ও বর্জ্য জমে থাকায় পানি নিষ্কাশন কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে।

জলাবদ্ধতায় নগরবাসীর দীর্ঘস্থায়ী দুর্ভোগের অবসান না হলে এবং নিষ্কাশন ব্যবস্থার স্থায়ী সমাধান না করায় প্রতিবছর বর্ষা মৌসুমেই এই ভোগান্তির পুনরাবৃত্তি ঘটছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com