আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়
April 29, 2026,

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে শব্দদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজার নগরীর বাস টার্মিনাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ২৯ এপ্রিল বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী।
এ সময় শব্দদূষণ নিয়ন্ত্রণের ৩টি মামলায় মোট চার হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে বাস ও ট্রাকে ব্যবহৃত কয়েকটি ক্ষতিকর হাইড্রোলিক হর্ন বাজেয়াপ্ত করা হয়।



মন্তব্য করুন