প্রতিভা অন্বেষণ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর কাবাডি খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলা এবং ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে দেশব্যাপী আয়োজন করা হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ২০২৬।
শনিবার ২ এপ্রিল বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে প্রতিভা অন্বেষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে সাড়া দেশের ন্যায় মৌলভীবাজার জেলার সাইফুর রহমান স্টেডিয়ামে উক্ত উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের মাধ্যমে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
পরে মৌলভীবাজার জেলা পর্যায়ে কাবাডি বালক ও বালিকা প্রতিযোগিতার উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের এমপি এম নাসের রহমান। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রুবেল মাহমুদ, ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মামুনুর রশীদ, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, এম নাসের রহমানের সহধর্মিণী মিসেস রেজিনা নাসের, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ¦ আব্দুল মুকিত, বকশী মিছবাহ উর রহমান, মৌলভী ওয়ালী সিদ্দিকী, মোয়াজ্জেম হোসেন মাতুক, মাহবুব ইজদানি ইমরান, জিপি এডভোকেট মামুনুর রশিদ, পিপি এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, এডভোকেট বকশী জুবায়ের আহমদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, ইমামুল হক রিপন,জনি আহমদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার শেষে মৌলভীবাজার জেলা পর্যায়ে কাবাডি বালক ও বালিকা পর্যায়ের প্রতিযোগিতা মৌলভীবাজার সাইফুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী দিনে কাবাডি প্রতিযোগীতায় বালক ও বালিকা দল কুলাউড়া উপজেলা বনাম জুড়ী উপজেলার মধ্যে পৃথক দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। বালক এবং বালিকা উভয় খেলায় মধ্যে বিজয়ী হয় কুলাউড়া উপজেলা দল।
এ আয়োজনে জেলায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট আটটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।



মন্তব্য করুন