গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে ১১দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২ মে শনিবার বিকাল পাঁচটায় জেলার প্রাণকেন্দ্র চৌমুনা চত্বর হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কুসুমবাগ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা জামায়াত আমীর ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলী, বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা মো: ইসলাম উদ্দিন এনসিপি জেলা যুগ্ম আহবায়ক এহসান জাকারিয়া।
মিছিল পরবর্তী সমাবেশে ১১ দলের জেলা নেতৃবৃন্দ বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর জাতি আশা করেছিল এই সরকার হয়তো আর ফ্যাসিবাদের পথে হাটবেনা। কিন্তু বিএনপি অতীত থেকে শিক্ষা না নিয়ে ক্ষমতায় গিয়েই ফ্যাসিবাদের পথে হাটা শুরু করেছে। দেশ পরিচালনায় চরম অব্যবস্থাপনার কারণে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিনত করার চেষ্টা চলছে। জুলাই শহীদদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশে নব্য কোনো ফ্যাসিবাদ জনগণ কায়েম করতে দেবে না।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা সেক্রেটারি মো: ইয়ামীর আলী, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান কামালী, এনসিপি জেলা সদস্য সচিব রুহুল আমিন, বিডিপি জেলা সেক্রেটারি এডভোকেট মো: আব্দুল ওয়াহিদ, মৌলভীবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: আলা উদ্দিন শাহ, পৌর আমীর হাফিজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মো: ফখরুল ইসলাম, পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, ছাত্রশিবির শহর সেক্রেটারি মুস্তাকিম আহমদ, বাংলাদেশ খেলাফত মুফতি জেলা সহকারী সেক্রেটারি মাও: রহমত আলী এনসিপি জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হুসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্য ১১ দলীয় ঐক্যজোট মৌলভীবাজার জেলা শাখার সমন্বয় কমিটির সদস্য ও জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলী বলেন, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বর্তমান সরকার তার দেশ পরিচালনার নীতি জুলাই সনদ নিয়ে তালবাহানা সহ জাতীয় ইস্যুতে তাদের যে ভিন্ন পথে চলার পরিপেক্ষিতে ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে আজকের এই গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকার গণবিরোধী জনগণ বিরোধী যে অবস্থান নিয়েছে আজকের মিছিল তাই প্রমাণ করে।
তিনি আরো বলেন, এদেশের জনগণ ও ছাত্র যুবকরা বুকের তাজা রক্ত দিয়ে একটি পরিবর্তনশীল বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। আপনাদের মত ফ্যাসিস্টদের কায়দায় দেশ পরিচালনার জন্য নয়।
তিনি দৃঢ়তার সাথে বলেন, এদেশের জনগণ আবার বাংলাদেশে ফ্যাসিস্ট ফিরে আসুক সেটা চায় না। আমরা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করে ঐক্য কমিশনে যে সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্তগুলোকে মেনে নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। তার বিপরীত ব্যতয় ঘটলে ২৪ এর গণ আন্দোলনের মাধ্যমে যেভাবে ফ্যাসিস্টদেরকে বিদায় করা হয়েছে আপনাদেরও এর চাইতে ভয়াবহ পরিণতির জন্য অপেক্ষা করতে হবে।



মন্তব্য করুন