কুরিয়ার সার্ভিসের কভার্ড ভ্যান থেকে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে।
৬ মে বুধবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকার এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস এর সামনথেকে তাদের একটি কভার্ড ভ্যান জব্দ করা হয়। এসময় কভার্ড ভ্যানের ভেতর থেকে অবৈধ পথে ভারত থেকে আসা শাড়ি, কম্বলসহ বিভিন্ন জাতের কসমেটিক উদ্ধার করা হয়।
২৪ এপ্রিল রাতে শ্রীমঙ্গল এস এ পরিবহন অফিসে তল্লাশি করে পুলিশ বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ কওে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে মৌলভীবাজার ওই কুরিয়ার সার্ভিস অফিস থেকে ৬ এপ্রিল রাতে ভারতীয় অবৈধ জিরার সন্ধানে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশ একটি পিকআপ ভ্যান থেকে নামানোর সময় প্রায় ৩০ বস্তা জিরা জব্দ করে। পরে ওই চক্র ২০২৫ সালের ১০ অক্টোবর তারিখে আদালতের কিছু কাগজ পুলিশকে দেখিয়ে ভারতীয় জিরার বস্তাগুলো কুরিয়ার সার্ভিসে ঢাকায় পাঠায়।
দীর্ঘদিন সীমান্তবর্তী এজেলায় চোরাকারবারিরা নিরাপদ রুট হিসেবে বেঁচে নিয়েছে। তারা মৌলভীবাজার শহরের এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিরাপদ লেনদেন করছে বলে আইনশৃঙ্খলাবাহিনীর কাছে অভিযোগ রয়েছে। চোরাকারবারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চোখ ফাঁকি দিয়ে এ রুট ব্যবহার করে ভারতীয় পণ্য দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, চোরাই পথে আনা এসব পণ্য জব্দ করা হয়েছে। জব্দ মালের তালিকার কাজ চলছে। তালিকা শেষ হতে আরও একদিন লাগবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।



মন্তব্য করুন