রাজনগরে নাজুক ড্রেনেজ ব্যবস্থা মানুষের ভোগান্তি

আউয়াল কালাম বেগ : উপজেলার ঐতিহ্যেবাহী টেংরা বাজারে ড্রেনেজ ব্যবস্থা ভেংগে পরেছে। দীর্ঘ দিন থেকে ড্রেন সংস্কার না হওয়ায় বর্জ্য আবর্জনা আটকে ড্রেন ভরাট হয়ে দ্রুত পানি নিষ্কাসন না হওয়ায় বাজারের অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুষিত পানি মাড়িয়ে বাজার সদাই করায় পানিবাহীত রোগ ছড়িয়ে পড়েছে মানুষের দেহে।
স্থানীয় সূত্রে জানা যায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা বাজার শতাধিক বছরের পুরনো একটি বাজার এই বাজারে প্রতিনিয়ত গবাদি পশু সহ সকল প্রকার পূন্য বেচাকেনা হয়ে থাকে। সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়ে থাকে এবাজার থেকে। খুবই সূলভ মুলো পূন্য সামগ্রী বেচা কেনা হয়ে থাকে বলে জেলার বাহিরে থেকে এই বাজারে এসে ভীড় করেন মানুষ। বর্তমানে ড্রেন ভরাট হয়ে রাস্তাঘাটে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়াতে মানুষের আনাঘুবা কমে গেছে। এতে ব্যাবসায় চরম লোকসান ও ভোগান্তিতে পরেছেন স্থানীয় ব্যবসায়ীরা। ড্রেন সংস্কারের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত ভাবে আবেদন জানিয়েছেন ব্যবসায়ীরা। এ ব্যাপারে যোগাযোগ করা হলে মুঠোফোনে ইউএনও বিপুল সিকদার বলেন, এবিষয়ে আমি অবগত আছি ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রজেক্ট করে দ্রুত ব্যবস্থা নিবেন।



মন্তব্য করুন