চা বাগানের হাসপাতালের সামনে থেকে অজগর উদ্ধার
May 9, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে একটি চা বাগানের সামনে থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বৃহস্পতিবার ৭ মে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানের মেডিকেলের পাশে বিরাট আকৃতির অজগর সাপ দেখে হাসপাতাল কর্তৃপক্ষ সহ স্থানীয়রা ভয়ে আতংকিত হয়ে পড়। পরে স্থানীয় এক যুবক সাপটি উদ্ধারের জন্য বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ওই স্থানে পৌঁছে সাপটিকে নিরাপদে সাপটিকে উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড়।
সজল দেব জানান, উদ্ধারকৃত অজগর সাপটি প্রায় ১২ ফুট লম্বা এবং ওজন প্রায় ১৬ কেজি। সাপটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্ত



মন্তব্য করুন