শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সড়কের খানা-খন্দ মেরামত কাজ পরিদর্শন

May 11, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : আসছে ঈদ-উল আজহা উপলক্ষে পর্যটক এবং স্থানীয় জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সড়কের বেহাল অবস্থা নিরসনে সড়কটির খানাখন্দ মেরামতের উদ্যোগ নিয়েছে শ্রীমঙ্গল পোরসভা। সড়কে খানা-খন্দ সংস্কার কাজ চলমান থাকা কাজের মান পরিদর্শন করেছেন পৌর প্রশাসন।

সোমবার ১১ মে সকালে কাজের মান পরিদর্শন করেছেন শ্রীমঙ্গল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: জিয়াউর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পাল। পরিদর্শনকালে  কাজের গুনগত মান ঠিক রাখতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন কর্মকর্তারা।

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: জহিরুল ইসলাম জানান, শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে এ কাজটি জনস্বার্থে সম্পাদিত হচ্ছে। আপাতত খানা-খন্দ/গর্ত ভরাট কাজ চলছে। আবহাওয়া ভালো থাকা সাপেক্ষে শীঘ্রই বিটুমিন এর কাজ শুরু হবে।

শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: জিয়াউর রহমান জানান, রেলওয়ে স্টেশন থেকে ৩৬০ফুট পর্যন্ত এ রাস্তাটি রেলপথ মন্ত্রণালয়ের আওতাধীন মর্মে স্থানীয় সূত্রে  তাৎক্ষণিকভাবে জানা যায়। দ্রুততম সময়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এ রাস্তাটির স্থায়ী মেরামত-সংস্কার করানোর জন্য স্টেশন মাস্টারকে অবহিত করা হয়েছে। ঈদকে সামনে রেখে আপাতত রাস্তাটি চলাচলের উপযোগী করার জন্য পৌরসভা থেকে জনস্বার্থে খানা-খন্দ/গর্ত মেরামত করা হচ্ছ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com