কমলগঞ্জে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রনীত রঞ্জন দেবনাথ : “দূর্নীতি দমনে রাজনৈতিক স্বদিচ্ছাই মূখ্য ভূমিকা রাখতে পারে” এই বিষয়ের উপর মৌলভীবাজারের কমলগঞ্জে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৩ মে দুপুরে কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, সাধারণ সম্পাদক আহমদ শোকরানা, সদস্য আল্পনা রাউত।
এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবর, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি আহমদ সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটর সদস্য লুৎফন নাহার বেগম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিদ্দিকুর রহমান প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ১২ টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। আগামী ১৮ মে প্রতিযোগীতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।



মন্তব্য করুন