কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রে/ফ/তার

May 14, 2026,

স্টাফ রিপোর্টার : কমলগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার ১৩ মে কমলগঞ্জ থানাধীন ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগান (বাজার টিলা) এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন বীরেন বুনার্জি (৪৩) ও তার স্ত্রী সুভদ্রা বুনার্জি (৪০)। তারা উভয়েই মিরতিংগা চা বাগান এলাকার বাসিন্দা।

এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল তাদের বসতঘরে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করে।

ডিবির অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, গ্রেফতারকৃত বীরেন বুনার্জির বিরুদ্ধে পূর্বের ১টি এবং সুভদ্রা বুনার্জির বিরুদ্ধে পূর্বের ২টি মাদক মামলা রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। নবাগত পুলিশ সুপারের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com