রাজনগরে ভিটেমাটি থেকে উচ্ছেদ অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

May 16, 2026,

রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের কালাইগুল, মুটুকপুর ও হলদিগুল (আংশিক) গ্রামের ২৫-৩০টি পরিবারকে উত্তরভাগ চাবাগান কর্তৃপক্ষ কর্তৃক জোরপূর্বক উচ্ছেদের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভুগী পরিবার| ১৫  মে  শুক্রবার মানববন্ধনে তারা অভিযোগ করেন

কয়েক দশক ধরে ওই জমিতে সেমিপাকা ঘর স্থাপনসহ বিভিন্ন গাছগাছালী লাগিয়ে, ক্ষেতকৃষি করে বসবাস করে আসছেন| কোন ধরনের নোটিশ বা কিছু না বলেই উচ্ছেদের পায়তারা করছে বাগান কর্তৃপক্ষ| তারা বলেন,বাড়িঘর থেকে উচ্ছদ হলে এক দিকে যেমন পরিবারগুলো মাথা গুজার ঠাই হারাবে তেমনি আশ্রয়হীন হয়ে পড়বে তারা| এদিকে শত বছর ধরে বসবাস করে আসা ওই তিন গ্রামের মানুষদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে বাগান কর্তৃপক্ষের সঙ্গে যেকোনো সময় সংঘর্ষেরও আশঙ্কা করছেন অনেকে| ভুক্তভোগী পরিবার ও এলাকার যুবসমাজের উদ্যােগে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন

উত্তর ভাগ ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান পদপ্রার্থী ˆসয়দ আবুল কালাম আজাদ ৬ নং ওয়াডের সদস্য আব্দুল মনাফ, সমাজ সেবক অনাদি রঞ্জন,  এই গ্রামের শামিম মিয়া সমাজ সেবক জসিম মিয়া ইউনিয়ন যুবদল নেতা শহিদ মিয়া রুজেল মিয়া সমাজ সেবক ওয়েস আহমদ যুবসমাজের পক্ষ থেকে রাসেল  মোনাইম শরিফ ও হাসান আহমদ প্রমুখ| উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ  ও ভুক্তভোগী পরিবার|

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com