বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের নতুন কমিটি ঘোষণা: সভাপতি বকুল, সম্পাদক সিদ্দিক

মাহফুজ শাকিল : বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এক অনলাইন সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজ ও এনটিভির স্পেন প্রতিনিধি বকুল খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা ও ঢাকা পোস্টের প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সময় নিউজের সাইফুল আমিন, সহ-সভাপতি চ্যানেল ইউরোপের মহি উদ্দিন হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক এনটিভির হোসাইন ইকবাল, সাংগঠনিক সম্পাদক চ্যানেল ২৪-এর তৌফিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ভয়েস অব মাদ্রিদের সাইফুল ইসলাম সুমু, দফতর সম্পাদক দৈনিক আমার সংবাদের সুমন মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক চ্যানেল ইউরোপের সাইফুল ইসলাম সোহেল এবং মহিলা বিষয়ক সম্পাদিকা মাই টিভির শেফাত-ই নওরিন। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কবির আল মাহমুদ, শুভ অঙ্কুর ভট্টাচার্য, ফরহাদ সুমন, জেবুন্নেসা, জিয়াউল হক ঝুমন এবং সাইফুল ইসলাম আপন। এছাড়া সংগঠনের সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আবু বক্কর তামিম ইকবাল ও নাসিরুল ওয়াহাব অপু।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মাদ্রিদভিত্তিক সাংবাদিকদের দুটি পৃথক সংগঠন বিভিন্ন মতপার্থক্য ও বিভক্তির মধ্যে কার্যক্রম পরিচালনা করে আসছিল। তবে মূলধারার বাংলাদেশি সাংবাদিকদের ঐক্যবদ্ধ উদ্যোগে নতুন এই কমিটি গঠনের মাধ্যমে বিভাজনের অবসান ঘটিয়ে একটি শক্তিশালী ও কার্যকর সাংবাদিক সংগঠন প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ প্রেস ক্লাব ইন স্পেনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্পেনে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে পেশাদারিত্ব, ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার ভিত্তি আরও সুদৃঢ় হবে।



মন্তব্য করুন