জাকির হোসেন উজ্জ্বল কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত হওয়ায় বড়লেখায় আনন্দ মিছিল

June 15, 2026,

আব্দুর রব : মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হওয়ায় বড়লেখা উপজেলা ও পৌরযুবদলের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় বর্ণাঢ্য আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বড়লেখা পৌরশহরের উত্তর চৌমুহনী থেকে বের করা আনন্দ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের মজির মার্কেট পথসভায় মিলিত হয়।

পৌর যুবদলের আহ্বায়ক মো. শফিকুজ্জামান শফিক সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুকিত ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলিম উদ্দিন, খন্দকার আহমদ মজনু ও মুজিবুর রহমান ময়নুল।

সমাবেশে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য কবির আহমদ তাপাদার, শামীম আহমদ, নাসিম চৌধুরী সাকিব, জামাল আহমদ ও দেলোয়ার হোসেন; পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমন আহমদ; ৩ নম্বর নিজ বাহাদুরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এমরানুল হক বাবু; ৫ নম্বর দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফখরুল ইসলাম ও সদস্য সচিব রিপন আহমদ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ এবং সদস্য সচিব আব্দুল জব্বার।

এ সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমদ, রিপন আহমদ ও আতিক আহমদ; পৌর ছাত্রদল নেতা সামি আহমদ; ৪ নম্বর উত্তর শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহিন আহমদ; ছাত্রদল নেতা ফায়েক আহমদ এবং দক্ষিণভাগ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জয়নাল আহমদসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বক্তারা বলেন, দলের দুর্দিনে পরীক্ষিত, ত্যাগী ও পরিশ্রমী একজন নেতাকে কেন্দ্রীয় নেতৃত্বে অন্তর্ভুক্ত করায় তৃণমূলের নেতাকর্মীরা আরও উৎসাহিত হবেন। এর ফলে সংগঠন আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com