বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান

August 16, 2026,

আব্দুর রব : বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালন উপলক্ষ্যে রোববার সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি, পোনামাছ অবমুক্ত, আলোচনা সভা ও তিনজন সফল মৎস্য চাষিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়ার সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজলের সঞ্চালনায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার রোহেল উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, ভেটেনারি সার্জন ডা.আব্দুল মজিদ উজ্জল, থানার এসআই নিউটন দত্ত, এনজিও কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা জাতীয়তাবাদি মৎস্যজীবি দলের সভাপতি আব্দুল বাছিত, অভয়াশ্রম ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোলেমান আহমদ, সফল মৎস্য চাষি দেওয়ান উবাদা নিজাম চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com