জুড়ীতে রুম টু রিড এর জীবন দক্ষতা ক্লাবরুম পরিদর্শন করলেন ইউএনও

August 20, 2026,

সাইফুল ইসলাম সুমন : জুড়ীতে হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ে রুম টু রিড এর জীবন দক্ষতা ক্লাবরুম পরিদর্শন করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বানী চৌধুরী।

বুধবার ১৯ আগস্ট দুপুরে হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ে স্থানীয় শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে রুম টু রিড-এর জীবন দক্ষতা ক্লাসরুম উপস্থিত হয়ে পরিদর্শনকালে ইউএনও- শিক্ষার্থীদের পঠন দক্ষতা, জেন্ডার সমতা এবং জীবনমুখী শিক্ষা কার্যক্রমের অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণ করে।

এসময় রুম টু রিডের জীবন দক্ষতা অধিবেশনে অংশগ্রহণকারী মেয়ে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের কার্যক্রম সম্পর্কে ইউএনও-কে অবগত করে। রুম টু রিডের শিক্ষার্থীদের আত্মবিশ্বাসপূর্ণ জীবন দক্ষতা অধিবেশনের অভিজ্ঞতা, ক্লাবরুমের পরিবেশ এবং লাইব্রেরি দেখে ইউএনও ফজলে রাব্বানী চৌধুরী ব্যাপক সন্তোষ প্রকাশ করেন। পরবর্তীতে রুম টু রিড এর কার্যক্রমের উন্নতি ও বিস্তারলাভ কামনা করে ইউএনও।

হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ে রুম টু রিড এর জীবন দক্ষতা ক্লাবরুম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জুড়ী উপজেলা মৎস্য অফিসার মো: মনিরুজ্জামান, হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো: এমাদ উদ্দিন, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, রুম টু রিড এর প্রোগ্রাম অফিসার (জেন্ডার ইক্যুয়ালিটি পোর্টফলিও) চাঁদনী রায়, হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ে নিয়োজিত রুম টু রিডের সোশ্যাল মোবিলাইজার আলফাত আরা নাসরিন ও সানজিদা রহমান সহ অনেকেই।

পরিদর্শনকালে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বানী চৌধুরী বলেন, “এখনই স্বপ্ন দেখার সময়। উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের গড়ে তুলে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। চ্যালেঞ্জ মোকাবিলা করে সফলতা অর্জনে মনোবল দৃঢ় রাখতে হবে।” একই সঙ্গে তিনি রুম টু রিডের শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও সচেতন করে তুলতে এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সংকট মোকাবেলায় এ ধরনের শিক্ষা অত্যন্ত কার্যকর বলে অভিমত ব্যক্ত করেন।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিড ২০০৮ সাল থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কাজ করছে। সংস্থাটি শিশুদের পঠন দক্ষতা বৃদ্ধি, জাতীয় শিক্ষাক্রম উন্নয়ন এবং মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করতে সহায়তা করে। পাশাপাশি জীবন দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদেরকে আত্মবিশ্বাসী ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তুলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com