কমলগঞ্জে দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা

October 5, 2026,

স্টাফ রিপোর্টার : আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে কমলগঞ্জ থানা এলাকার মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  ৫ অক্টোবর সকাল ১১টা ৩০ মিনিটে কমলগঞ্জ থানার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ কমর উদ্দিন।

সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পূজামণ্ডপে কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যক্রম পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্য মন্দির কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় কমলগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রণিত রঞ্জন দেবনাথ, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রস্তুষ ধর, পূজা উদযাপন কমিটির প্রচার সম্পাদক বিজিত চন্দ্র পালসহ কমলগঞ্জ থানা এলাকার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com