বড়লেখায় জাল জন্মনিবন্ধন সনদে স্বাক্ষর নিতে গিয়ে যুবক আ/ট/ক

August 22, 2026,

আব্দুর রব : বড়লেখায় জাল জন্মনিবন্ধন সনদ তৈরী করে পৌরপ্রশাসকের স্বাক্ষর নিতে গিয়ে ধরা পড়ল এক যুবক। জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন তৈরীর অপরাধে আটক যুবক আসাদুল ইসলাম পলাশকে ৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সে পৌরশহরের হাটবন্দ এলাকার আব্দুল হকের ছেলে। ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও পৌরপ্রশাসক নাঈমা নাদিয়া।

জানা গেছে, আসাদুল ইসলাম পলাশ (২৮) জালিয়াতির মাধ্যমে নিজের একটি জন্মনিবন্ধন সনদ তৈরীর পর বৃহস্পতিবার বিকেলে পৌরপ্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়ার স্বাক্ষর নিতে তার কার্যালয়ে যায়। যাচাই-বাছাই করে জন্মনিবন্ধনটি জাল নিশ্চিত হলে তিনি আসাদুল ইসলাম পলাশকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পৌরপ্রশাসক নাঈমা নাদিয়া জানান, জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন তৈরির দায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪-এর ২১(২) ধারা লঙ্ঘনের অপরাধে আটক যুবককে ৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন। উক্ত ঘটনায় সম্পৃক্ত সকলের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com