কুলাউড়ায় ইট প্রস্তুতকারক মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি ফয়েজ, সম্পাদক আব্বাস, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন

September 2, 2026,

মাহফুজ শাকিল : বাংলাদেশ ইট প্রস্তুুতকারক মালিক সমিতি কুলাউড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে ১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাজার সাম্পান চাইনিজ বাংলা রেষ্টুরেন্টে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মৌলভীবাজার জেলা ইট প্রস্তুুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রকিব চৌধুরীর সভাপতিত্বে ও ব্রাহ্মণবাজার ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ করিমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাফিক আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ইট প্রস্তুুতকারক মালিক সমিতির সভাপতি সৈয়দ মুজাম্মিল আলী শরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইট প্রস্তুুতকারক মালিক সমিতির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এবং কুলাউড়া ইট প্রস্তুুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক সুরমা ব্রিকসের স্বত্ত্বাধিকারী ফয়েজ উদ্দিন আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন, জোনাকি ব্রিকসের মালিক সাবেক পৌর মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুস, হাজিপুর এসবি ব্রিকসের মালিক দেলোয়ার হোসেন বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ সারোয়ার আলম বেলাল, টিলাগাও কলিম উল্লাহ ব্রিকসের মালিক আব্বাস আলী, জুড়ি ভাভ ব্রিকসের মালিক নজরুল ইসলাম, বড়লেখা ব্রাদার্স সোসাইটি ব্রিকসের মালিক নজরুল ইসলাম, মেঘনা ব্রিকসের মালিক মো: শাহাবুদ্দিন আহমেদ, কুলাউড়া তিতাস ব্রিকসের মালিক মাজেদুর রহমান আফজাল সহ বিভিন্ন উপজেলার ব্রিকস ফিল্ডের মালিক ও প্রতিনিধি ব্যবসায়ীরা।

পরে সবার সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ইট প্রস্তুুতকারক মালিক সমিতির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এবং সুরমা ব্রিকসের মালিক ফয়েজ উদ্দিন আহমেদকে সভাপতি, এসবি ব্রিকসের মালিক দেলোয়ার হোসেন বাচ্চুকে সহ সভাপতি, টিলাগাঁও কলিম উল্লাহ ব্রিকসের মালিক আব্বাস আলীকে সাধারণ সম্পাদক, তিতাস ব্রিকসের মালিক মাজেদুর রহমান আফজালকে সহ সাধারণ সম্পাদক, মেঘনা ব্রিকসের মালিক মো: শাহাবুদ্দিন আহমেদকে কোষাধ্যক্ষ, রূপসী ব্রিকসের মালিক সানোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক এবং মোস্তাফিজুর রহমান উজ্জল, হুমায়ূন আহমেদ ও মো: আমির আলীকে সদস্য করে ৯ সদস্য বিশিষ্ট নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com