কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

September 12, 2026,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে আনসার ভিডিপি সদস্যরা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টায় মুন্সিবাজার এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও ঝোপঝাড় পরিস্কার করে  করেন।

জানা যায়, উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশে মুন্সিবাজার ইউনিয়ন আনসার ভিডিপি সদস্য মো. আশরাফুল আলমের উদ্যোগে ইউনিয়নের ভিডিপি সদস্যদের নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এসময়ে তারা বাজারের যত্রতত্র ময়লা, আবর্জনা ও ঝোপঝাড় পরিস্কার করেন। পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে এবং পরিবেশকে সুন্দর রাখতে এ উদ্যোগ গ্রহণ করেন। পরিস্কার পরিচ্ছন্নতায় তাদের স্বত:স্ফূর্ত স্বেচ্ছাসেবী অংশগ্রহণ দেখে স্থানীয়রা স্বাগত জানান এবং প্রশংসা করেন।

নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে মুন্সিবাজারে আনসার ভিডিপি সদস্য মো. আশরাফুল আলম বলেন, আমাদের জেলা কমান্ড্যান্ট স্যার ও উপজেলা ইউএভিডিও স্যারের নির্দেশনায় মুন্সিবাজার ইউনিয়নের ভিডিপি সদস্যসহ ৭ জন আজকের এই পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নেই। আমাদের ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত এধরনের সামাজিক কর্মকাণ্ড অন্যদেরও জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com