কুলাউড়ায় পুলিশের অভিযানে একাধিক মা/ম/লার আ/সামি রাজনসহ গ্রে/ফ/তা/র ৬

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় গরু চুরি ঘটনার ছয় ঘণ্টার ভিতর বিশেষ অভিযান চালিয়ে চোরাই গরু ও চুরির কাজে ব্যবহৃত সিএনজিসহ ১৪ মামলার আসামি রাজনসহ ৬ জনকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না’র দিক নির্দেশনায় ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাতে উপ-পরিদর্শক ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে উপ-পরিদর্শক জুনেদ আহমদ প্রদ্যুত ঘোষ, অলকসহ সঙ্গীয়ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে গরু চুরির ঘটনার ছয় ঘণ্টার মধ্যে রাজন আলী (৪০) ও পারভেজ আহমদ (৩২)কে চোরাই গরু এবং চুরির কাজে ব্যবহৃত সিএনজিসহ আটক করা হয়।
আটক রাজন আলী কুলাউড়া পৌর এলাকার জয়পাশা গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে এবং পারভেজ আহমদ দত্তরমুড়ি এলাকার মৃত নানু মিয়ার ছেলে।
এছাড়া পৃথক অভিযানে কুলাউড়া উপজেলার লক্ষীপুর এলাকার রিমন মিয়া (২৪) ও আহাদ মিয়া (২২), বড়লেখা উপজেলার শ্রীধরপুর এলাকার আনোয়ার হোসেন (১৯) ও সাইফুল ইসলাম (১৯) কে অন্যান্য মামলায় আটক করা হয়েছে।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক ফরহাদ মাতব্বর জানান, আটককৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন