কুমড়াকাপন দরগাহ্ জামে মসজিদের অসম্পূর্ণ কাজ চলছে, সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা একান্তই কাম্য

September 28, 2026,

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের অন্যতম প্রাচীন ও জনবহুল ধর্মীয় প্রতিষ্ঠান কুমড়াকাপন হযরত শাহ আজম (র.) দরগাহ্ জামে মসজিদের মক্তব, ওজুখানা ও বাথরুম নির্মাণের ছাদ ঢালাইয়ের (ডালাই) কাজ বর্তমানে জোরেশোরে এগিয়ে চলছে। দেশ ও প্রবাসে অবস্থানরত ধর্মপ্রাণ মুসলমানদের আন্তরিক দোয়া, পরামর্শ এবং আর্থিক সহযোগিতায় এই মহৎ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হচ্ছে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।

স্থানীয় এলাকাবাসী ও যুব সমাজের নিরলস প্রচেষ্টায় এই নির্মাণকাজ বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে চলেছে। তবে কাজ পুরোপুরি শেষ করতে আরও অর্থের প্রয়োজন।

মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, মুসল্লিদের নিয়মিত ইবাদত-বন্দেগি এবং ছোট শিশুদের দ্বীনি শিক্ষা নিশ্চিত করতে ওজুখানা, বাথরুম ও মক্তব নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা অত্যন্ত জরুরি। বর্তমানে প্রায় ২ হাজার বর্গফুটের ঢালাইয়ের কাজ চলছে। এর নিয়মিত তদারকি করছেন মসজিদের মুতাওয়াল্লি আবদুল গনি, মুহাম্মদ আনোয়ার হোসেন, কাজী মাওলানা মুহিউচ্ছুন্নাজ আজমী, মুহাম্মদ আবদুর রহমান, শাহ মোহাম্মদ মুজাহিদ আলী আজমী, মুহাম্মদ বাবুল মিয়া ও মুহাম্মদ ফারুক আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও দায়িত্বশীলরা।

কর্তৃপক্ষ আরও জানায়, চলমান ঢালাইয়ের কাজসহ পুরো কমপ্লেক্সের নির্মাণকাজ সম্পূর্ণরূপে শেষ করতে আরও প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা প্রয়োজন। এ ছাড়া আর্থিক সংকটের কারণে মসজিদের ভেতরে ও বাইরে আরও কিছু আনুষঙ্গিক অসমাপ্ত কাজ বকেয়া রয়েছে।

এই পরিস্থিতিতে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে দেশ ও প্রবাসের বিত্তবান, দানশীল ও ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সহযোগিতার হাত আরও প্রসারিত করার বিশেষ আহ্বান জানানো হয়েছে।

কমিটির দায়িত্বশীলরা বলেন, মসজিদ ও দ্বীনি প্রতিষ্ঠানের কাজে সহযোগিতা করা সদকায়ে জারিয়া। আপনার সামান্য অনুদানও একটি পবিত্র কাজের অসমাপ্ত অংশ পূর্ণ করতে বড় ভূমিকা রাখতে পারে। আসুন, আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসি এবং এই মহান কাজের অংশীদার হই।

যারা ইতিমধ্যে শ্রম, বুদ্ধি, পরামর্শ ও অর্থ দিয়ে এই পবিত্র কাজে সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতে করবেন, মহান আল্লাহর দরবারে সবার জন্য বিশেষ দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com