কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ

October 1, 2026,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ১ অক্টোবর দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন জনমিলন কেন্দ্রে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফারুক আহমেদ।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি’র কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাঈফুল আজম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান খান, মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান, পতনঊষার ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস শহীদ, যুগ্ম আহবায়ক জুনেদ আহমদ, সমাজসেবক সুলেমান আহমেদসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পতনঊষার বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com