কমলগঞ্জে ব/জ্র/পাতে প্রা/ণ গেল এক চা শ্রমিকের

October 3, 2026,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জে বজ্রপাতে মারা গেছেন মিরন দাস পাইনকা নামের এক চা শ্রমিক।

শুক্রবার ২ অক্টোবর দুপুরে উপজেলার শ্রীগোবিন্দপুর চা বাগানের পেঁচারপুল এলাকায় বজ্রপাতে মিরন দাস পাইনকার মৃত্যু হয়।

নিহত মিরন দাস শ্রীগোবিন্দপুর চা বাগানের মদনপুর লাইনের বাসিন্দা পবন দাস পাইনকার ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে বৃষ্টির গরু চরাচ্ছিলেন মিরন দাস। এসময় হঠাৎ করে বজ্রপাতের কবলে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চা বাগানের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com