কুলাউড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 7, 2026,

কুলাউড়া প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা  সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুলাউড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ অক্টোবর বুধবার সকাল ১১ টায় জেলা পরিষদ অডিটোরিয়াম কুলাউড়ায় মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার এর  সভাপতিত্ব সভায় উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় কুলাউড়ার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল  দাস, থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পাল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা বেগম উপজেলা বিএনপি সভাপতি  জয়নাল আবেদীন বাচ্ছু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, বিএনপি নেতা এস এম জামান মতিন, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিম, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, ড. রজতকান্তী ভট্টাচার্য,  ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, বিএনপি নেতা আবু সুফিয়ান, আব্দুল মোহিত বাবলু, পূজা পরিষদের সাবেক সম্পাদক সুমন মিত্র, সাংবাদিক আজিজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি ডা. অরুনাথ দে,  সাধারণ সম্পাদক অজয় দাস, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিধান দেব, সদস্য সচিব গৌরাঙ্গ দেব, পান্নাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবার সহযোগিতায় এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা হবে। এজন্য প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন কমিটি, রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com