কুলাউড়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন

October 7, 2026,

কুলাউড়া প্রতিনিধি : ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুলাউড়া উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির উদ্যোগে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

৬ অক্টোবর মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে সারাদেশের বিভিন্ন জেলার সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

কুলাউড়া উপজেলা শিশু একাডেমি কর্মকর্তা আবুল বাশারের  সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার।  বিশেষ অতিথি ছিলেন সিনিয়র মৎস্য  কর্মকর্তা  আবু মাসুদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, সরকারি কলেজের সাবেক প্রভাষক সিপার উদ্দিন,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা  সেলিম বাবু, সাংবাদিক মহি উদ্দিন রিপন প্রমুখ।

এ সময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে কয়েকজন শিশু শিক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, আজকের শিশুরাই আগামীদেনের বাংলাদেশ। তাদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। প্রত্যেক শিশুর হাসিমুখ আমরা দেখতে চাই–এ জন্য যা যা করণীয় তা আমরা করবই। মানবিক ও আলোকিত ভবিষ্যতের জন্য শিশুদেরকে সুরক্ষিত রাখতে হবে। তারাই আগামীতে আলোকিত মানুষ হয়ে আলোকিত বাংলাদেশ গড়বে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com