শোক সংবাদ ॥ বিনোদ বিহারী দাস ॥

June 24, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার কালীপ্রসাদ উচচ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক, দেবীপুর সার্ব্বজনীন দেবালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি বিনোদ বিহারী দাস (৬৮) ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ২১ জুন সন্ধ্যা ৬.৫০ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ডাবত হার্টের রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আতœীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গত শুক্রবার রাত সাড়ে ১১টায় তাঁর মরদেহ মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে আনা হয়। সেখানে শেষ শ্রদ্ধা জানান কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জুনেল আহমদ তরফদার, উপজেলা পূজা উদযাপন পরিষদ, দেবীপুর সার্ব্বজনীন দেবালয়সহ বিভিন্ন সংগঠন। শুক্রবার রাতেই মুন্সীবাজার ইউনিয়নের খুশালপুর গ্রামের নিজ পারিবারীক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। শিক্ষক বিনোদ বিহারী দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন  জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আলহাজ্ব উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com