কমলগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

June 24, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অস্বচ্ছল লোকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৪ জুন শনিবার বেলা ২টায় মাধবপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্থানীয় প্রগতি সেবা সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অস্বচ্ছল লোকদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মো. জুয়েল আহমদ।
মাধবপুর প্রগতি সেবা সংঘের আহবায়ক সাংবাদিক মো. আসহাবুর ইসলাম শাওনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা সুমন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে গেষ্ট অব অনার ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, উপজেলা যুবলীগ নেতা নুরুল ইসলাম ইলিয়াছ রহমান, জহিরু আলম নান্নু, যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ জিয়াউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে প্রগতি সেবা সংঘের উদ্যোগে শতাধিক অস্বচ্ছল লোকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com