কমলগঞ্জে ২৭শ’ দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নের ২৭শ’ দুঃস্থ পরিবারকে খাদ্য সহায়তা প্রদাক করা হয়েছে।
২৪ জুন শনিবার ঈদকে সামনে রেখে এক অনুষ্ঠানে উপজেলার মুন্সিবাজার, পতনঊষা ও রহিমপুর ইউনিয়নে সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ধ্বস ও বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। এসময় উপজেলা প্রকল্প অফিসার, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন। মাননয়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ শুভেচ্ছা হিসাবে আলহাজ্ব উপাধ্যক্ষ আব্দুস শহীদ পরিবারগুলোকে নগদ অর্থ, চাল ও সোলার প্যানেল সিস্টেম বিতরণ করেন বলে জানা গেছে।
একই দিন অপর এক অনুষ্ঠানে আলহাজ্ব উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি তাঁর অনুকূলে প্রাপ্ত ২০১৬-২০১৭ অর্থ বৎসরে বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল থেকে শ্রীমঙ্গল কমলগঞ্জের ২০৫জন দুঃস্থ মানুষের মধ্যে ৫ লক্ষ টাকার অর্থ সহায়তা প্রদান করেন।



মন্তব্য করুন