কমলগঞ্জে সমাজকল্যান মন্ত্রনালয়ের অধীন সরবরাহকৃত খাদ্য দ্রব্য নিম্মমানের হওয়ায় চা শ্রমিকদের মানববন্ধন ॥ মাইক ব্যবহারে পুলিশের বাধা

July 2, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ সমাজ কল্যান মন্ত্রনালয়ের অধীন চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় কমলগঞ্জ উপজেলার সকল চা বাগানে নি¤œমানের খাদ্য দ্রব্য সরবরাহ এবং এ প্রকল্পে অনিয় ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে চা-শ্রমিকরা। মানববন্ধন চলাকালে পুলিশের সামনেই ঠিকাদারের লোকজন আন্দোলনকারীদের ভয়ভীতি প্রদর্শন করে। পুলিশ মানববন্ধনে মাইক ব্যবহার বন্ধ করে দেয়।

রোববার ২ জুলাই সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনা এলাকায় বাংলাদেশ চা শ্রমিক নারী ফোরামের উদ্যোগে ও ভুক্তভোগী চা-শ্রমিক জনগোষ্ঠীর সহযোগিতায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

চা শ্রমিক অম্বিকা বোনার্জির সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক নারী ফোরামের সভানেত্রী গীতা রানী কানু  আন্দোলনকারী নেতা মোহন রবিদাস। বক্তারা বলেন, সমাজ কল্যান মন্ত্রনালয়ের অধীন চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় সরবরাহকৃত চাল, আলু, ডাল, তেল, লুঙ্গি ও শাড়ী অত্যন্ত নিম্মমানের। যে চাল দেয়া হয়েছে তা খেয়ে শ্রমিকরা অসুস্থ্য হয়ে পড়ছে। যে শাড়ী ও লুঙ্গি দেয়া হয়েছে তা দিয়ে লজ্জা নিবারন হচ্ছে না। আলু প্রথম দিনেই পচে গেছে। এছাড়া যেসব চা-শ্রমিকদের মাঝে নগদ পাঁচ হাজার করে টাকা দেয়া হয়েছে তাদের অনেকেই পুরো টাকা পাননি। কিছু কিছু জনপ্রতিনিধি দুই-তিন হাজার টাকা করে তালিকাভুক্তদের দিয়ে বাকী টাকা তারা আত্মসাৎ করেছেন। অনেক চাÑশ্রমিক উপাস থাকলেও তাদেরকে তালিকায় আনা হয়নি। স্বচ্ছল চা-¤্রমিকদের মাঝেও খাদ্য দ্রব্য বিতরন করা হয়েছে। মানববন্ধন চলাকালে মাইক ব্যবহার করতে চাইলে কমলগঞ্জ থানার পুলিশ মাইক ব্যবহার বন্ধ করে দেয়। আন্দোলনকারীরা এ সময় পোঁকা ও দুর্গন্ধযুক্ত চাল, ডাল, আলু এবং  নিম্মমানের শাড়ি ও লুঙ্গি প্রদর্শন করে।

কমলগঞ্জে এ কর্মসূচীর উদ্বোধনী দিন কুরমা বাগানে শ্রমিকদের অভিযোগে সত্যতা পেয়ে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি নি¤œমানের খাদ্য সামগ্রী থাকায় তা বিতরণ বন্ধ রাখতে প্রশাসনকে বলেছিলেন। তার নির্দেশে দুই দিন বন্ধ রাখার পর পুনরায় কিছু পন্য বদলিয়ে আবারও নিম্ম মানের খাদ্য দ্রব্য বিতরন করা হয়। আলীনগর বাগানেও বিতরনেও দিন নিম্মমানের খাদ্য দ্রব্য দেয়া হয় বলে শ্রমিকরা প্রতিবাদ করে কিন্তু এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com