কমলগঞ্জে জীবন ও মানবিকতার জন্য শিক্ষা সম্পর্কিত সভা অনুষ্ঠিত
July 14, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে জীবন ও মানবিকতার জন্য শিক্ষা সম্পর্কিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলাই বৃহষ্পতিবার বিকাল ৩টায় স্থানীয় আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের হলরুমে প্রগতি শিক্ষা উন্নয়ন পরিষদেও আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রগতি শিক্ষা উন্নয়ন পরিষদের আহবায়ক লেখক-গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমদুল হক, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন। অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার গুণমত মান ও নৈতিকতার উন্নয়নে ব্যাপক আলোচনা করা হয়।



মন্তব্য করুন