কমলগঞ্জ পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরন

July 19, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ পৌর এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে জি আর এর চাল বিতরন করা হয়েছে।
১৭ জুলাই সোমবার বেলা ৪ টায় কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আলহাজ্ব উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরন কর্মসূচীর উদ্বোধন করেন। কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমেদ এর সভাপতিত্বে ও কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য বদরুজ্জামান সেলিম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com