একটি মানবিক আবেদন জরায়ু ক্যান্সারে আক্রান্ত সাবিনা বাঁচতে চায়

July 19, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের হতদরিদ্র ঠেলাচালক বাবুল মিয়ার স্ত্রী এক পুত্র সন্তানের জননী সাবিনা বেগম (৩২) দীর্ঘদিন ধরে জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে সিলেট এর একটি হাসপাতালে চিকিৎসাধীন নিয়ে অর্থাভাবে বর্তমানে বাড়িতে আছেন। ক্যান্সার নিরাময়ের জন্য প্রতি সপ্তাহে ২/৩ বার কেমোথেরাপি নিতে প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। যার জন্য প্রয়োজন প্রচুর টাকা। হতদরিদ্র পরিবারের এত টাকা জোগাড় করার কোন উপায় নেই। যা সহায় সম্বল ছিল তা বিক্রি করে এত দিন কোন রকমে চিকিৎসা চলছিল। সকলের সামান্যতম সহযোগিতায় হাঁসি ফুটে উঠতে পারে সাবিনার পরিবারে।

সাবিনা বেগম চিকিৎসার অভাবে নিজ গৃহে মৃত্যুর প্রহর গুনছেন। মৃত্যু তাকে প্রতিনিয়ত কাছে টানার চেষ্টা করছে। আমরা মানবিকতার জন্য কি পারিনা সাবিনার জন্য হাতটা প্রসারিত করতে। হাজারো দয়াশীল হাতই পারে একটি শিশু তার মাকে, একজন স্বামী তার স্ত্রীকে একটি পরিবারের কাছে ফিরিয়ে দিতে। আসুন আমরা হাত বাড়াই সাবিনাকে বাঁচানোর জন্য যার যার সাধ্যমত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com