কমলগঞ্জে চুরি, ডাকাতি, মাদক ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি॥ “জঙ্গি ও মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের চুরি, ডাকাতি, মাদক ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পতনঊষার ইউনিয়ন কমিউনিটি ও বিট পুলিশিং কমিটির আয়োজনে ১৮ জুলাই মঙ্গলবার রাত ৯ টায় রাজদিঘীরপাড় বাজার সংলগ্ন আদর্শ যুবসংঘ ক্লাবে অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) খন্দকার আশফাকুজ্জান।
পতনঊষার ইউনিয়ন কমিউনিটি ও বিট পুলিশিং কমিটির সভাপতি হাজী মোঃ সুরুজ মিয়ার সভাপতিত্বে ও যুবলীগ নেতা আবুল বশর জিল্লুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বদরুল হাসান, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ নজরুল ইসলাম, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ নাসির উদ্দিন, সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন, পতনঊষার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমান মহরম প্রমূখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পতনঊষার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নারায়ন মল্লিক সাগর, সাবেক ইউপি সদস্য এনামুল হক, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ফয়সল আহমদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আং করিম আনোয়ার, আওয়ামীলীগ নেতা ডা: বনমালী দাস, রাজদিঘীরপাড় বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আমির আহমেদ চৌধুরী ও রুবেল আহমেদ প্রমুখ।



মন্তব্য করুন