কমলগঞ্জ জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

কমলগঞ্জ প্রতিনিধি॥ “মাছচাষে গড়বো দেশ, বদলে যাবে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ -২০১৭ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এর উদ্যোগে বুধবার ১৯ই জুলাই বেলা ২.০০ টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি শেষে জেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবে চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, মৎস্য চাষী মোঃ বদরুল ইসলাম, এনজিও প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান, ওয়ার্ল্ড ফিস এনজিও প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ এর উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসনিক চত্বর এলাকার পুকুরে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি।



মন্তব্য করুন