কমলগঞ্জে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৭ পালন করা হয়।
২৬ জুলাই বুধবার সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা শিক্ষক জনপ্রতিনিধি সাংবাদিকসহ নানান পেশার মানুষজন উপস্থিত ছিলেন। সভায় সারা দেশের মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের আলোকে কমলগঞ্জ উপজেলা মাদক বিরোধী আন্দোলন আরও জোরদার করতে সর্ব স্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়। তাছাড়া কমলগঞ্জ থেকে কোন অবৈধ পাচার যাতে না হয় সে দিকেও সজাগ দৃষ্টি রাখাতে সবার সহযোগিতা কামনা করা হয়।



মন্তব্য করুন