লাউয়াছড়া থেকে আগর গাছ কেটে হাইয়েস মাইক্রোবাসে করে পাচার

কমলগঞ্জ প্রতিনিধ্॥ এবার বন বিভাগকে বোকা বানিয়ে অভিনব প্রথায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে একটি বড় আগর গাছ কেটে খন্ডাংশ করে একটি হাইয়েস মাইক্রোতে করে পাচার করে গাছচোরচক্র।
বুধবার ২৬ জুলাই ভোর রাতে জাতীয় উদ্যানের গাড়ি ভাঙ্গা এলাকায় এ ঘটনাটি ঘটে। লাউয়াছড়া বনবিট ও খাসিয়া পুঞ্জি সূত্রে জানা যায় মঙ্গলবার রাতে গোপন সংবাদে জানা গিয়েছিল ২৫ সদস্যের একটি সশস্ত্র গাছচোরচক্র জাতীয় উদ্যানের আগর বাগানে হানা দিয়ে আগর গাছ কেটে নিবে। এ সংবাদেও ভিত্তিতে বনকর্মী ও লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির সদস্যরা জাতীয় উদ্যানের আগর বাগানে কড়া পাহারা বসায়। তবে জাতীয় উদ্যানের আগর বাগানে বুধবার রাতে কোন গাছ চোর হানা না দিলেও বন বিভাগকে বোকা বানিয়ে জাতীয় উদ্যানের গাড়ি ভাঙ্গা এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার ভোর রাতে একটি বড় আকারের আগর গাছ কেটে নেয়। গাছচোর চক্র গাছটি কেটে খন্ডাংশ করে একটি হাইয়েস মাইক্রোবাসে ১৪ আসনের মাইক্রোবাস] করে পাচার করে নেয়।
লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান ফিলা পত্মী বলেন সহকারী বন সংরক্ষকের নির্দেশনা পেয়ে মঙ্গলবার রাতে পুঞ্জির সকল পুরুষ সদস্যদের নিয়ে বনকর্মীদের সাথে আগর বাগানে রাতব্যাপী পাহারায় ছিলেন। আগর বাগানে কড়া পাহারা থাকায় আর রাতে গাছচোর একানে এসে গাছ কাটতে পারেনি। তিনি বুধবার সকালে শুনেছেন জাতীয় উদ্যানের অন্য একটি স্থান থেকে গাছচোর চক্র একটি আগর গাছ কেটে নিয়ে গেছে।
সহকারী বন সংরক্ষক [বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ সহ-ব্যবস্থাপনা বিভাগ] মো; তবিবুর রহমান মঙ্গলবার রাতে আগর বাগানে কড়া পাহারার বিপরীতে জাতীয় উদ্যানের গাড়ি ভাঙ্গা এলাকা থেকে একটি বড় আগর কাছ কেটে খন্ডাংশ করে হাইয়েস মাইক্রোবাসে করে পাচারের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন ভোর ৬টার দিকে বনকর্মী ও খাসিয়া সদস্যরা রাতের পাহারা শেষ করে বাড়ি ফিরে যাবার সময় কমিউনিটি গ্রুপ পেট্রোল[সিপিজি] দলের সদস্য রাম প্রসাদ গাড়ি ভাঙ্গা এলাকায় একটি সাদা রংয়ের হাইয়েস মাইক্রোবাস দাঁড়িয়ে থাকে দেখেন। সিপিজি সদস্য একা থাকায় ভয়ে সেখানে না গিয়ে তাকে [সহকারী বন সংরক্ষক] খবর দিলে তিনি আসার আগেই কেটে নেওয়া আগর গাছটি খন্ডাংশ করে মাইক্রোবাসে করে পাচার করে নেয় চোরচক্র। সহকারী বন সংরক্ষক আরও বলেন পরে অনুসন্ধান করে দেখা যায় গাড়ি ভাঙ্গা নামক স্থানের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক থেকে প্রায় আধা কি:মি: গভীরের উঁচু টিলা থেকে একটি আগার কাছ কেটে নেওয়া হয়েছে।



মন্তব্য করুন