প্যালেষ্টাইনে মুসলমানদের উপর ইসরাইলী হামলার প্রতিবাদে কমলগঞ্জে বিক্ষোভ মিছিল
July 29, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ মধ্যপ্রাচ্যে প্যালেষ্টাইনের মুসলমানদের উপর অব্যাহতভাবে ইসরাইলী হামলার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে বিক্ষোভ মিছিল বের হয়। শুক্রবার ২৮ জুলাই জুম্মার নামাজ শেষে মুসলিম ছাত্র জনতার ব্যানারে শমশেরনগর পশ্চিম বাজার (লামা বাজার) এ এ টিএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।



মন্তব্য করুন