কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন দুর্গাবাড়ি প্রাঙ্গণে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয়। শুরুতেই গীতা পাঠ করেন শ্রীযুক্ত যজ্ঞব্রতী বাচষ্পতি ব্রজকিশোর পন্ডিত। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক মোহন চন্দ্র দেব।
কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি শংকর লাল সাহার সভাপতিত্বে ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মধু সূদন পাল, অবসরপ্রাপ্ত উপজেলা সমাজসেবা অফিসার সরজিত কুমার পাল, মহিলা গীতা সংঘের সভানেত্রী অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অশোক বিজয় দেব কাজল। সম্পাদকীয় প্রতিবদন পাঠ করেন কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমলেন্দু রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বসন্ত কুমার সিংহ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, লোকনাথ সেবা সংঘের সাধারণ সম্পাদক প্রত্যুষ ধর, সৎ সংঘের সাধারণ সম্পাদক রুপলাল পাল, মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন, গৌরভক্ত সংঘের সদস্য নিখিল চন্দ্র কর প্রমুখ।
সম্মেলন শেষে ২য় অধিবেশনে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মধু সূদন পালের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল সভায় উপস্থিত সকলের কন্ঠভোটে সর্ব্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য পূণরায় শংকর লাল সাহাকে সভাপতি ও অমলেন্দু রায়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নতুন সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭ সদস্যের একটি বিষয় নির্ধারনী কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। সবশেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।



মন্তব্য করুন