কমলগঞ্জে পল্লী উন্নয়ন কর্মকর্তাকে বিদায় সংবর্র্ধনা প্রদান

July 29, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি ॥ বদলি জনিত কারনে কমলগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ চৌধুরী রাজাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে বিআরডিবি হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক। কমলগঞ্জ বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ, উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ, কমলগঞ্জ সোনালী ব্যাংক ব্যবস্থাপক রিপন মজুমদার, নবাগত পল্লী উন্নয়ন কর্মকর্তা সজল সূত্রধর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একটি বাড়ী একটি খামার প্রকল্পের ফিল্ড সুপারভাইজার আরিফ কবির কামাল, আজিজুল হক পিপলু, বিআরডিবি সাধারণ সম্পাদক নন্দ কিশোর সিনহা প্রমুুখ। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com