মুক্তিযোদ্ধাকে রাজাকার ও দেশ বিরোধী উল্লেখ করে ১৪২ মুক্তিযোদ্ধার অভিযোগ

হোসাইন আহমদ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সরকারি তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা আব্দুর রশিদকে রাজাকার ও দেশ বিরোধী উল্লেখ করে তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসক ও কমলগঞ্জ ইউএনও বরাবর সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলার ১৪২ জন মুক্তিযুদ্ধা অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্তের জন্য কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্থানান্তর করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
অভিযোগে মুক্তিযুদ্ধারা উল্লেখ করেন, কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামের আব্দুর রশিদ একজন বিখ্যাত রাজাকার। মুক্তিযুদ্ধের সময় হানাদার বহিনীদের সাথে নিয়ে তিনি মুক্তিযুদ্ধাদের মারাত্মক ক্ষতি সাধন করেন। রাজাকারদের সাথে আতাথ করে আব্দুর রশিদ অনেক মুক্তিযুদ্ধাদের হত্যা করান। এরই প্রেক্ষিত্রে যুদ্ধ শেষে মুক্তিযুদ্ধারা তাকে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রীর বাড়ির পূর্ব পাশে হত্যার চেষ্টা করলে স্থানীয়রা রক্ষা করেন। পরবর্তীতে তিনি ১৯৯৬ সালে মুক্তিযুদ্ধা হিসেবে তালিকাভুক্ত হন। তার মুক্তিযুদ্ধা হিসেবে পরিচয়দান ও সুযোগ সুবিধা ভোগে প্রকৃত মুক্তিযুদ্ধারা ক্ষুব্ধ।
এবিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক বলেন, অভিযোগকারী ও অভিযোক্ত উভয় এখানকার স্থানীয় না থাকায় তদন্তকারী কমিটির কেউই তাদেরকে ছিনতে পারছেন না। যার কারণে সঠিক তথ্য বাহির করা সম্ভব হচ্ছে না।



মন্তব্য করুন