কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন স্কুলে অগ্নি নির্বাপক যন্ত্র বিতরণ ও বৃত্তি প্রদান

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ পৌরসভাধীন শিক্ষা প্রতিষ্টানে অগ্নি নির্বাপক যন্ত্র বিতরণ ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপি-৫ প্রাপ্তদের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তিপ্রদান অনুষ্ঠান ৫ আগষ্ট শনিবার দুপুর ৩টায় পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।
কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদের সভাপতিত্বে ও কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী সালাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, সাবেক ভাইস চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ হোসেন কুটি, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, লেখক-গবেষক আহমদ সিরাজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, ভানুগাছ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছন্দা বেগম, প্রেসক্লাব সভাপতি এম এ ওয়াহিদ রুলু, সহসভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, কুমড়াকাপন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি মোঃ সানোয়ার হোসেন, ফায়ার সাভির্স ষ্টেশন কমলগঞ্জ অফিসের ইনচার্জ রাধাকান্ত সিংহ, নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্টান শেষে কমলগঞ্জ পৌরসভার অধীনে ৪১ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা ও ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপক যন্ত্র তুলে দেন অতিথিরা।



মন্তব্য করুন