নতুন কমিটির নেতৃত্বে কমলগঞ্জে যুবলীগের রাজনীতিতে বইছে সু-বাতাস

August 6, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ নতুন কমিটির নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মৌলভীবাজার জেলার কমলগঞ্জের রাজনীতি এখন পুরোদমে চাঙ্গা। বিপুল উৎসাহ-উদ্দীপনায় নেতা-কর্মীরা চাঙ্গা মনোভাব নিয়ে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করছেন একযোগে। উপজেলা যুবলীগ আহবায়ক জুয়েল আহমেদকে কেন্দ্র করে যুবলীগ সক্রিয় রাজনীতির মাঠে। দলীয় এবং জাতীয় সকল কর্মসূচী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে কমলগঞ্জে। সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড প্রচারে নেয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ।
স্থানীয় ভাবে জানা যায়, কমলগঞ্জ উপজেলা যুুবলীগ এর সাবেক কমিটি প্রায় ১৪ বছর নেতৃত্বে থেকেও সম্মেলন করতে না পারায় সে কমিটি বিলুুপ্ত করে ৩১ মার্চ কমলগঞ্জ পৌর মেয়র, উপজেলা যুবলীগ সাবেক যুুগ্ম-সম্পাদক, পৌর যুবলীগ সভাপতি মো. জুয়েল আহমেদকে আহবায়ক, সাবেক ছাত্রলীগ নেতা সায়েক আহমেদ ও আব্দুল মালিক বাবুলকে যুগ্ম-আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় যুবলীগ। এ খবর প্রচার হলে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল ও সমাবেশ করে স্থানীয় নেতা-কর্মীরা। দায়িত্ব গ্রহনের পর জুয়েল আহমেদ এর নেতৃত্বে সকল ইউনিয়নে যুবলীগ কর্মীসভা করে সংগঠনকে শক্তিশালী করতে পুরোদমে কাজ শুরু করে। আহবায়ক কমিটির নেতৃত্বে কমলগঞ্জের সকল পর্যায়ের যুবলীগের নেতা-কর্মীদের মাঝে দেখা দেয় প্রাণচাঞ্চল্য। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা সদর পর্যন্ত নতুন আবরনে শুরু হয় যুবলীগের কর্মকান্ড।
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস, ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস যুবলীগ বর্র্নাঢ্য আয়োজনে উদযাপন করে। উপজেলা যুবলীগ আহবায়ক জুয়েল আহমেদ নিজস্ব অর্থায়নে কমলগঞ্জ পৌরসভাসহ বন্যাআক্রান্ত সকল ইউনিয়নে যুবলীগের উদ্যোগে ত্রান সামগ্রী বিতরন করেন। ৫ মে অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা আওয়ামীযুবলীগ এর সম্মেলনে হাজারো নেতা-কর্মী নিয়ে অংশগ্রহন করে উপজেলা যুবলীগ। সম্মেলনে উপজেলা পর্যায় থেকে কমলগঞ্জের উপস্থিতি ছিলো সর্বোচ্চ। ইতিমধ্যে জেলা যুবলীগ এর নতুন নেতৃত্ব দুই বার কমলগঞ্জ উপজেলা যুবলীগকে নিয়ে কর্মী সভা করেছে। জেলা যুবলীগের নির্র্দেশ মোতাবেক আগামী ৪ সেপ্টেম্বর মুন্সীবাজার, ১০ সেপ্টেম্বর শমশেরনগর, ১৭ সেপ্টেম্বর কমলগঞ্জ সদর ইউনিয়ন ও পৌরসভার সম্মেলন অনুষ্ঠিত হবে। যুবলীগের নেতা-কর্মীদের সাথে আলাপ কালে জানা যায়, জুয়েল আহমেদকে আহবায়ক মনোনীত করায় তৃনমুলের নেতা-কর্মীরা নতুন করে আশায় বুক বেধেছে। অসুখ-বিসুখে, সুখে-দুঃখে উপজেলা যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে জুয়েল আহমেদ কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন। কিছু ত্যাগী নেতা-কর্মীর স্থান আহবায়ক কমিটিতে না হলেও জুয়েল আহমেদ বিচক্ষন নেতৃত্ব দিয়ে সবাইকে সাথে নিয়ে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। একটি টিম হয়ে এখন কমলগঞ্জের ৯ টি ইউনিয়ন ও ১টি পৌর শাখার যুবলীগ কাজ করছে। শোকের মাস আগষ্ট এর ১ম দিন উপজেলা যুবলীগ এর উদ্যোগে হাজারো নেতা-কর্মীর সমন্বয়ে শোক র‌্যালী, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা যুবলীগ এর উদ্যোগে কমলগঞ্জের গুরুত্বপূর্ন স্থানসমুহে শোক দিবসের তোরন নির্মান করা হয়েছে। বিভিন্ন কর্মকান্ডে যুবলীগের রাজনীতিতে এখন বেশ গতিশীলতা বিরাজ করছে। জুয়েল আহমেদ বলেন, শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নে কমলগঞ্জ যুবলীগ বদ্ধ পরিকর। নেত্রীর যে কোন সিদ্ধান্ত বাস্তবায়নে যুবলীগ প্রস্তুত। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এর বিজয় আগামীতে নিশ্চিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগ নিরলস ভাবে কাজ করছে। যুবলীগের পক্ষ থেকে সরকারের সকল উন্নয়নমুলক কর্মকান্ড লিফলেট, ব্যানার ফেষ্টুন এবং সভা সমাবেশের মাধ্যমে সাধারণ জনগনের দ্বারগোড়ায় পৌঁছে দেবার উদ্যোগ নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com