কমলগঞ্জের শমশেরনগর রেলওয়ে স্টেশন প্লাটফর্মে আকস্মিকভাবে এক ব্যক্তির মৃত্যু

August 13, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশন প্লাটফর্মে আকস্মিকভাবে এক জনের মৃত্যু হয়েছে। শনিবার (১২ আগষ্ট) বেলা ২টায় এ ঘটনাটি ঘটে।

শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ১২ আগষ্ট শনিবার বেলা ২টার দিকে প্লাটফর্মে বসা অবস্থায় এক ব্যক্তি ঢলে পড়ে মারা যায়। প্রাথমিকভাবে তার পরিচয় জানা না গেলেও পরবর্তীতে তার সাথে থাকা মুঠোফোনের সূত্রে জানা যায়, আকস্মিকভাবে মৃত্যুবরণকারী যুবকের নাম দুলাল মিয়া(৩৭)।

শমশেরনগর রেলওয়ে স্টেশনের মাস্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তির সাথে থাকা মুঠোফোনে সংরক্ষিত কয়েকটি ফোনে কথা বলে জানা যায় তার নাম দুলাল মিয়া। তার বাড়ি সিলেট জেলার বিয়ানী বাজারে। নিহত ব্যক্তির পরিবার সদস্যদের সংবাদ দেওয়া হয়েছে। সন্ধ্যার মধ্যে লাশ সনাক্ত না করলে লাশটি রেলওয়ে পুলিশের হাছে হস্তান্তর করা হবে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com