কমলগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
August 13, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ সিলেট ছাত্রলীগ নেতা শাহীন ও আসিফ এর উপর ইসলামী ছাত্র শিবিরের নৃশংস হামলার প্রতিবাদে কমলগঞ্জে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। কমলগঞ্জ গণ মহা বিদ্যালয় ছাত্রলীগ এর উদ্যোগে ১৩ আগষ্ট রোববার সকাল ১১ টায় কলেজ প্রাঙ্গন থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলেজ প্রাঙ্গনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ কলেজ ছাত্রলীগ সভাপতি আব্দুল হাকিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ এর পরিচালনায় বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, সাধারণ সম্পাদক সাকের আলী সজিব। সমাবেশে বক্তারা সিলেটের ছাত্রলীগ নেতা শাহীন ও আসিফ এর উপর ইসলামী ছাত্র শিবিরের হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে অচিরেই দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবী জানান।



মন্তব্য করুন