কমলগঞ্জে সেকায়েপ এর উদ্যোগে শিক্ষার্থী উদ্দীপনা পুরষ্কার প্রদান

August 16, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥  শিক্ষা মন্ত্রণালয়ের সেকায়েপ প্রকল্পের অধীনে মৌলভীবাজারের কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩০ জন শিক্ষার্থীদের উদ্দীপনা পুরষ্কার প্রদান করা হয়েছে।
১৬ আগষ্ট বুধবার সকাল ১১টায় বিদ্যালয় হলরুমেন আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী এম, মোসাদ্দেক আহমেদ মানিক।
কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও শিক্ষক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, ব্যাংকার মোনায়েম আহমদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিলকিস বেগম। অনুষ্ঠানে ৩০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনপ্রতি ১৫ শত টাকা করে মোট ৪৫ হাজার টাকা উদ্দীপনা পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com