কমলগঞ্জের আদমপুরে যুবলীগের উদ্যোগে শোক দিবস পালন

August 17, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিরনী বিতরন করা হয়েছে।

১৬ আগষ্ট  বুধবার সন্ধ্যা ৭ টায় স্থানীয় আদমপুর বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগ আহবায়ক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। আদমপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক সায়েক আহমেদ, সাবেক ছাত্রলীগ নেতা শাহীন আহমেদ, শাব্বির এলাহী, উপজেলা যুবলীগ সদস্য মোস্তাফিজুর রহমান, নুরুল ইসলাম ইলিয়াস, আলাল আহমেদ, পৌর যুবলীগ প্রচার সম্পাদক জহিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা সায়েদ আহমেদ। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা হাজির বক্স, রেজা আহমেদ, ছাত্রলীগ নেতা কাইয়ুম বক্ত প্রমুখ। পরে বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com