কমলগেঞ্জ ট্রেনে কাটা যুবকের ও গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনের অদূর থেকে ট্রেনে কাটা রুবেল মিয়া (২২) নামক এক যুবকের লাউশ উদ্ধার করা হয়। সে কমলগঞ্জ পৌরসভার কুমড়া কাপন এলাকার মাহমুদ মিয়ার ছেলে। এক সাথে কমলগঞ্জের ভানুগাছ বাজার এলাকায় গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণকারী এক গৃহবধূর লাশও উদ্ধার করা হয়। দুটি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার মো: শাহাবউদ্দীন ফকির জানান, বুধবার রাতের কোন একটি ট্রেনে কাটা পড়ে এ যুবকের মৃত্যুহয়।
বৃহস্পতিবার ১৭ আগষ্ট সকাল ৮টায় রেলপথে দেহ থেকে এক হাত ও মাথা বিচ্ছিন্ন অবস্থায় যুবকের লাশ দেখে এলাকাবাসী ঘটনাটি পুলিশকে জানায়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি আবু বকর ট্রেনে কাটা যুবকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, দেহ থেকে তার এক হাত ও মাথা বিচ্ছিন্ন হয়ে কিছু দূরে পড়েছিল্ লাশটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। রেলওয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।
অপরদিকে ভানুগাছ বাজার চৌমুহনা এলাকার হালিম মিয়ার স্ত্রী গৃহবধূ আরসোনা বেগম(৩৫)-এর লাশ নিজ ঘরের চালার সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করে কমলগঞ্জ থানার পুলিশ। কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে। আর লাশটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।



মন্তব্য করুন