কমলগঞ্জের শমশেরনগরে বাংলাদেশ কমার্স ব্যাংকের ৫০তম শাখা উদ্বোধন

August 17, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর ৫০ তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার ১৭ আগষ্ট বিকাল সাড়ে ৩টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে ব্যাংকের শমশেরনগর শাখার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী।

শমশেরনগর শাখা ব্যবস্থাপক মোহম্মদ মোজাহিদের সভাপতিত্বে ও ব্যাংকের হেড অব পাবলিক রিলেশন নাজমুল করিম সিদ্দিকীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক আর কিউ এম ফোরকান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: সাইফুর রহমান পাটওয়ারী, ভবন মালিক লন্ডন প্রবাসী হাজী মো: আব্দুর রহিম। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার ব্যবসায়ীবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী বলেন, দেশের সকল অঞ্চলে বাংলাদেশ কমার্স ব্যাংকের সেবাকে দ্রুত সম্প্রসারণ করা হবে।  গ্রাহক সেবার উপর সর্বাধিক গুরত্বারোপ করে ব্যবসা-বাণিজ্যের সকল ক্ষেত্রে ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের রযেছে। বিসিবিএল সর্বাধুনিক ব্যাংকিং সেবা সর্বস্তরের মানুষের কাছে পৌছে দেবার লক্ষ্যে ইতিমধ্যে কোর ব্যাংকিং, ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড চালু রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নতুন এ শাখাটি অত্র অঞ্চলের অর্থনীতিকে আরও বেগবান করতে যথাযথ ভূমিকা রাখবে।

আমদানি-রপ্তানি ব্যবসা, বৃহৎ, মাঝারী ও ক্ষুদ্র শিল্পে ব্যাংক বিনিয়োগ, ব্যাংক প্রদত্ত ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রাম, এক্সপ্রেস, মানি ও প্লাসিড এক্সপ্রেস সেবার মাধ্যমে বিদেশ থেকে প্রেরিত অর্থ সহজেই গ্রহনের সুবিধা, অন লাইন ব্যাংকিং সুবিধাসহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে এ শাখায়। সবশেষে ফিতা কেটে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড শমশেরনগর শাখার উদ্বোধন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com